চাকসু নির্বাচন ২০২৫ / আড়াই ঘণ্টা অবরুদ্ধের পর মুক্ত প্রো-ভিসি
ছবি: সংগৃহীত
০৪:০৫ এএম | ১৬ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন আড়াই ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে তিনি মুক্ত হন।
এর আগে রাত ১২টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি (সহ-সভাপতি) পদে ভোট কারচুপির অভিযোগ এনে কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা এ পদের ভোট আবার গণনা দাবি করেছিলেন।
ছাত্রদলের নেতারা জানান, উপ-উপাচার্য তাদের এ পদের বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন। এ কারণে তাকে ছাড়া হয়েছে।
এবি/টিকে