© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফলাফলে এগিয়ে মেয়েরা, ছেলেদের প্রায় অর্ধেক ফেল

শেয়ার করুন:
ফলাফলে এগিয়ে মেয়েরা, ছেলেদের প্রায় অর্ধেক ফেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০১ পিএম | ১৬ অক্টোবর, ২০২৫
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৫৪.৬০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। অর্থাৎ প্রতি ২.২ জন ছাত্রের মধ্যে একজন ফেল করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছেন। এরমধ্যে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্রের মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন পাশ করেছেন। ৬ লাখ ২৪ হাজার ২১৫ ছাত্রীর মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন পাশ করেছেন।



আইকে/এসএন

মন্তব্য করুন