© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাকসু নির্বাচন ২০২৫ফল প্রকাশ হয়েছে সৈয়দ আমীর আলী হলে

শেয়ার করুন:
ফল প্রকাশ হয়েছে সৈয়দ আমীর আলী হলে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৩ এএম | ১৭ অক্টোবর, ২০২৫
এ হলে ভিপি ও এজিএস পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ নিজের হলে পেয়েছেন ৬১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর ১৫২ পেয়েছেন ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দীন আম্মার ভোট পেয়েছেন ৫৮৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৪২ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩৪৭ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৩১ ভোট।

এবি/টিএ

মন্তব্য করুন