© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাকসু নির্বাচন ২০২৫ফল প্রকাশ হয়েছে শহীদ হবিবুর রহমান হলের

শেয়ার করুন:
ফল প্রকাশ হয়েছে শহীদ হবিবুর রহমান হলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ এএম | ১৭ অক্টোবর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের শহীদ হবিবুর রহমান হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়। হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহের হোসেন। পরে রাকসু ও সিনেটের ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রাকসুর ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১ হাজার ১৬০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৮৮ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ১০১২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৪৭৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫৯৯ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫১৩ ভোট।

এবি/টিএ

মন্তব্য করুন