© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন:
চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ এএম | ১৭ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সিইপিজেড ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিইপিজেডে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা। তবে পুরোপুরি নির্বাপন করা যায় নি এখনও। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে সহায়তা করে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ’ কারখানার আট তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের দুটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে।

জানা যায়, কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি ছিল।

পিএ/এসএন

মন্তব্য করুন