পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার মাদরাসার প্রিন্সিপাল
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ কিশোরীকে কবিরাজি চিকিৎসার জন্য হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান তার মা। এ সময় তেল ও পানি আনতে মাকে বাড়িতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার করে। পরে কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার পর মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।
এফআর/এসএন