© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস

শেয়ার করুন:
রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ১৭ অক্টোবর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন জাতীয় খেলোয়াড় মোসা. নার্গিস আক্তার।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

তবে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বাকি তিনটি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্রদল মনোনীত নার্গিস এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

উল্লেখযোগ্যভাবে, সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

কেএন/এসএন

মন্তব্য করুন