© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

শেয়ার করুন:
সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ পিএম | ১৭ অক্টোবর, ২০২৫
বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ময়মনসিংহ ও নেত্রকোনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

টিজে/টিএ

মন্তব্য করুন