© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ পিএম | ১৮ অক্টোবর, ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সেকশনে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

পিএ/টিএ 

মন্তব্য করুন