© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসপি হারুনের দুর্নীতির বিষয়ে হাইকোর্টে রিট

শেয়ার করুন:
এসপি হারুনের দুর্নীতির বিষয়ে হাইকোর্টে রিট
own-reporter
০৮:৩০ পিএম | ১২ নভেম্বর, ২০১৯

আলোচিত পুলিশ কর্মকর্তা নারায়াণগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদের দুর্নীতির অভিযোগ ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট মামলাটির শুনানি মুলতবি রেখেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সালেহ উদ্দিন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রিটে এ পুলিশ সুপারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও ক্ষমতার অপব্যবহারের তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এসপি হারুনের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়।

 

টাইমস/এমএস

মন্তব্য করুন