© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংগীতজীবনের বিদায়ী গান প্রকাশ করলেন তাহসান

শেয়ার করুন:
সংগীতজীবনের বিদায়ী গান প্রকাশ করলেন তাহসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ১৯ অক্টোবর, ২০২৫
অভিনয়কে বিদায় জানিয়েছেন বছর কয়েক আগেই, এরপর কিছুদিন আগে সংগীত জীবনকেও বিদায় জানান তাহসান খান। স্পষ্ট জানিয়েছিলেন, আর গান করবেন না। অবসরে যাচ্ছেন তিনি। সামনের সময়টা কেবল নিজের মতো করে থাকতে চান।

সেপ্টেম্বরের শেষ দিকে শেষ সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, ‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটা হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ। এরপর আর কোনো নতুন গান প্রকাশ করব না।’

গতকাল শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে তার শেষ গানটি। ‘প্রাকৃতিক’ শিরোনামের এ গানটি তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে। 
২০০৩ সালে প্রকাশিত ব্যান্ড ব্ল্যাকের জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’-এ প্রথমবার শোনা গিয়েছিল ‘প্রাকৃতিক’ গানটি।



তখন এর গায়ক ছিলেন জন কবির ও তাহসান খান। সেই সময়ের শ্রোতাদের কাছে গানটি ছিল তরুণ প্রজন্মের আবেগের প্রতীক, বিশ্ববিদ্যালয়ের প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির গানের মতো এক মৃদু হাওয়া। 
 
দীর্ঘ ২২ বছর পর সেই গানই ফিরল নতুন সংগীতায়োজনে, এক নতুন রূপে, এক পুরোনো হৃদয়ের কণ্ঠে। তবে গানটি এবার এককভাবে গেয়েছেন তাহসান খান। গানটির কথা ও সুর অপরিবর্তিত রাখা হয়েছে, তবে সংগীতায়োজনে যুক্ত হয়েছে সময়োপযোগী যন্ত্রসংগীত ও সমৃদ্ধ সাউন্ড ডিজাইন।

পোরসেলিনার ব্যানারে এটি প্রকাশিত হয়েছে পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট-এর শেষ গান হিসেবে। এই প্রকল্পের মাধ্যমে তাহসানের গাওয়া জনপ্রিয় কিছু গানকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল।

এসএস/টিএ

মন্তব্য করুন