© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা, আটক ৩

শেয়ার করুন:
জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা, আটক ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ পিএম | ২০ অক্টোবর, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজন আসামিকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় আমরা প্রকাশ করব না।

আগামীকাল সকালে আমরা বিস্তারিত বিফ্রিং করব।’

এ সময় অভিযুক্ত মাহির রহমানকে তার মা থানায় হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। কিছু বলব না। যা পেয়েছি কাল সকালেই বিস্তারিত জানানো হবে।



আইকে/ টিএ

মন্তব্য করুন