খুলনায় হত্যা দায়ে তিনজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
খুলনায় সেতু ডায়াগনস্টিকের ম্যানেজার ইউনুস আলীকে হত্যা ও অর্থ লুটের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার পুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ রায় দেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সোহেল শেখ, শেখ রুবায়েত হোসেন ওরফে রুবেল ও মো. সাব্বির হোসেন তপু।
এছাড়া হত্যাকাণ্ডের আলামত ধ্বংসের দায়ে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন- রানা কবির, হাফিজুর রহমান ও পঙ্কজ শীল। এ সময় রানা কবির ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, ২০১১ সালের ১৩ জুন নগরীর সাউথ সেন্ট্রা রোডের সেতু ডায়াগনস্টিকের ম্যানেজার ইউনুস আলীকে জবাই করে হত্যা করে আসামিরা। পরে এক লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা।
এ ঘটনায় নিহতের বাবা মো. আমজাদ হোসেন বাদী হয়ে মামলা করেন। খুলনা সদর থানা পুলিশের এসআই মোস্তাক মামলার তদন্ত শেষে ওই বছরের ৭ সেপ্টেম্বর ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।
টাইমস/এইচইউ