© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২ জনের

শেয়ার করুন:
মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ এএম | ২১ অক্টোবর, ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী ব্রিজের ওপর গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় সার্ভিস সড়কে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি।

হাসাড়া হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, মোটরসাইকেল আরোহী দুইজন মাওয়ার দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

টিজে/টিকে

মন্তব্য করুন