কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জনপ্রিয়তা হারাচ্ছে উইকিপিডিয়া

তথ্য অনুসন্ধানে এক সময়ের সেরা ওয়েবসাইট উইকিপিডিয়া এখন নতুন সংকটে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সার্চ টুল ও সোশ্যাল ভিডিওর উত্থানের কারণে এর পাঠক সংখ্যা গত এক বছরে ৮ শতাংশ কমেছে। বিষয়টি জানানো হয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশনের এক ব্লগ পোস্টে।

উইকিমিডিয়ার কর্মকর্তা মার্শাল মিলার লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে বট শনাক্তকরণ প্রক্রিয়া আপডেটের পর দেখা যায়, মে ও জুন মাসে যে অস্বাভাবিক ট্রাফিক বৃদ্ধি দেখা গিয়েছিল তার বড় অংশই বট দ্বারা তৈরি ছিল। ফলে প্রকৃত পাঠকের সংখ্যা কমে গেছে।

মিলার জানান, বর্তমানে গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিন সরাসরি জেনারেটিভ এআই ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিচ্ছে। ফলে মানুষ আর লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যাচ্ছে না।

মিলার বলেন, ‘মানুষ এখন সার্চে সরাসরি উত্তর পাচ্ছে। ফলে উইকিপিডিয়ার মতো উৎসে যাওয়ার প্রবণতা কমছে।’ তাছাড়া তরুণ প্রজন্ম তথ্য জানতে এখন বেশি ঝুঁকছে সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্মে, যেমন ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে। যদিও গুগল দাবি করেছে, এআই সারাংশ তৈরি করার কারণে ওয়েবসাইটে ট্রাফিক কমছে- এমন ধারণা পুরোপুরি সঠিক নয়।

উইকিপিডিয়া জানিয়েছে, এআই-এর প্রভাব সত্ত্বেও তারা তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবেই থাকবে। প্রতিষ্ঠানটি নতুনভাবে কনটেন্ট অ্যাট্রিবিউশন ফ্রেমওয়ার্ক তৈরি করছে। যাতে তাদের তথ্য ব্যবহারে উৎসের নাম স্পষ্টভাবে প্রদর্শিত হয়।
এছাড়া নতুন পাঠক পৌঁছানোর লক্ষ্যে দুটি বিশেষ টিম কাজ করছে এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বাড়াতে আহ্বান জানানো হচ্ছে।

মিলার পাঠকদের আহ্বান জানিয়েছেন, “তথ্য অনুসন্ধানের সময় উৎসে ক্লিক করুন, মূল উপাদান পড়ুন। মানুষ দ্বারা তৈরি এই জ্ঞানকে সমর্থন করা জরুরি। কারণ জেনারেটিভ এআই যেসব তথ্য ব্যবহার করছে, সেগুলো তৈরি করেছেন প্রকৃত মানুষ।”

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026
img
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? Feb 04, 2026
img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026