ধীরে ধীরে টিকটকের পথে হাঁটছে ফেসবুক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ক্রমেই টিকটকের আদলে রূপ নিচ্ছে। মেটা জানিয়েছে, তারা রিলস ফিচারকে আরও আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব করতে কাজ করছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ভিডিও দেখতে আগ্রহী হন। নতুন আপডেটে যোগ হচ্ছে ‘ফ্রেন্ড বাবল’ নামের একটি বিশেষ ফিচার। এতে কোনো ব্যবহারকারীর বন্ধু কোনো রিলসে লাইক দিলে, ভিডিওর নিচের কোণে সেই বন্ধুর প্রোফাইল বাবল দেখা যাবে। মেটা জানায়, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন তাদের বন্ধুরা কোন ভিডিও পছন্দ করেছেন। পাশাপাশি, সেই বাবলে ট্যাপ করলেই সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট করার সুযোগ মিলবে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, “বন্ধুদের লাইক দেখা সবসময়ই ফেসবুকের অন্যতম বৈশিষ্ট্য। এবার আমরা সেই অভিজ্ঞতাকে আরও মজবুত করছি।”

এছাড়া রিলস ব্যবস্থাকে আরও কার্যকর করতে মেটা তাদের রিকমেন্ডেশন ইঞ্জিন বা অ্যালগরিদমে উন্নয়ন এনেছে। তাদের দাবি, নতুন প্রযুক্তি ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে নিয়ে আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় ভিডিও দেখাতে সক্ষম।
মেটা বলছে, এখন ফেসবুকে ব্যবহারকারীরা আগের তুলনায় ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন। এছাড়াও ফেসবুকে প্রতিদিন প্রকাশিত ভিডিওর মধ্যে ৫০ শতাংশ বেশি রিলস দেখা যাবে। যা ওই দিনই ক্রিয়েটররা আপলোড করেছেন। এর ফলে ব্যবহারকারীরা আরও বেশি সাম্প্রতিক কনটেন্ট দেখতে পারবেন। চলতি বছরের শুরুতে সিইও মার্ক জুকারবার্গ বলেছিলেন, তিনি আবার “পুরনো দিনের ফেসবুক” ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই আপডেটগুলো মূলত টিকটকের মতো ভিডিও অভিজ্ঞতা তৈরি করারই অংশ। মেটা জুন মাসে ঘোষণা করেছিল, ফেসবুকে সব ভিডিও এখন থেকে রিলস ফরম্যাটে থাকবে এবং এর দৈর্ঘ্যেও আর কোনো সীমা থাকছে না।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026
img
জয়জিতের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে শ্রেয়া? Feb 04, 2026
img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026