© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে আওয়ামী লীগের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীতে আওয়ামী লীগের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৬ পিএম | ২১ অক্টোবর, ২০২৫
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ডিএমপির উপপরিচালক (ডিমিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬(ছয়) নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

কেএন/টিকে

মন্তব্য করুন