© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৭৯ মামলা

শেয়ার করুন:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৭৯ মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৯ পিএম | ২১ অক্টোবর, ২০২৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭৭৯টি মামলা করেছে।

সোমবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৯ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এ ছাড়া ৩৫৩টি গাড়ি ডাম্পিং ও ১৩৩টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কেএন/টিকে

মন্তব্য করুন