© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীতে ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের  ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ২১ অক্টোবর, ২০২৫
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরপি/এসএন

মন্তব্য করুন