© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী
own-reporter
০৩:৩২ পিএম | ১৬ নভেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানের কার্গোতে করে আমরা পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি। পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার আর কোনো কারণ নেই। শনিবার স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় কাউন্সিল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তার ভাষণে এ কথা বলেন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে এ কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানের কার্গোতে করে আমরা পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি। পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কোনো কারণ নেই। কাল পরশুর মধ্যে এসব পেঁয়াজ দেশে এসে পৌঁছাবে।

শনিবার স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় কাউন্সিল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তার ভাষণে এ কথা বলেন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে এ কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'সব দেশেই পেঁয়াজের দাম বেড়েছে এটা ঠিক। কিন্তু আমাদের দেশে কি কারণে লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়ছে তা জানি না। যার কারণে বিমানের কার্গোতে আমরা পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি।'  

প্রধানমন্ত্রী বলেন, 'আমরা দেখতে চাই এই ধরনের চক্রান্তে কেউ জড়িত আছে কিনা।  আবহাওয়াগত কারণে অনেক সময় পণ্যের উৎপাদন বাড়ে বা কমে। যেহেতু পেঁয়াজ বেশি দিন রাখা যায় না। যারা পেঁয়াজ মজুদ করে দুই পয়সা কামাতে তাদের এটাও চিন্তা করতে হবে পেঁয়াজ তো পচেও যায়। পচা পেঁয়াজও শুকানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে মানুষদের কষ্ট দেওয়া কেন?  কারা এর পেছনে আছে সেটাও আমাদের দেখতে হবে।'

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশের মানুষ যখন ভালো থাকে তখন একটা শ্রেণি ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা কোনো না কোনোভাবে একটি ইস্যু তৈরি করে। এদেশের মানুষ ভালো থাকুক সুখে-শান্তিতে থাকুক তা একটা শ্রেণি চায় না। মানুষ যখনই সুখের মুখ দেখতে চায় তখন এই শ্রেণির লোকেরা খুব মনঃকষ্টে ভোগে। যারা এ ধরনের অপকর্ম করে তাদের বিষয়টিও এদেশের জনগণ দেখবে।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন