© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৫ সেনা কর্মকর্তাকে পাঠানো হল সেনানিবাসের সাব-জেলে

শেয়ার করুন:
১৫ সেনা কর্মকর্তাকে পাঠানো হল সেনানিবাসের সাব-জেলে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১২ পিএম | ২২ অক্টোবর, ২০২৫
মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

এদিন বেলা ১০টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে।

এর আগে ওই ১৫ সেনা কর্মকর্তাকে সকাল ৭টার পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি নিয়ে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানি শেষে সেনা কর্মকর্তাদের আইনজীবী এম সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তার মক্কেলদের সাব-জেলে (উপকারাগার) রাখা হবে।

পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ১৫ সেনাসদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাবজেলে রাখা হবে, সেখানে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া
হয়েছে।

ইএ/এসএন

মন্তব্য করুন