বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আমিরকন্যা আইরা
ছবি: সংগৃহীত
০৪:৪৮ পিএম | ২২ অক্টোবর, ২০২৫
বলিউড তারকা আমির খান ও রিনা দত্তের বিচ্ছেদ তাদের মেয়ে আইরা খানের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। এমনটা নিজেই জানিয়েছিলেন আইরা। মাঝে অবস্থার আরও অবনতি হয়।
যদিও আইরার বিয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আট বছর ধরে তিনি ওষুধ খাচ্ছেন, চলছে চিকিৎসা।
সম্প্রতি তিনি জানিয়েছেন, থেরাপির শেষ সেশন সেরেছেন। এরপর আত্মতৃপ্তির সুরে বলেন, “অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাশ করেছি।’’
বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আইরা। নিজের ভিতরের অস্থিরতার কথা সব সময় খোলাখুলিই আলোচনা করেছেন তিনি।
এবার তিনি জানান, নিয়মিত চিকিৎসা আপাতত শেষ মানেই এমন নয় যে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন। এখনও ওষুধ খেয়ে যেতে হবে তাকে।
আইরা বলেন, ‘‘আমাকে আর কোনও থেরাপি নিতে হবে না। কারণ, আমার চিকিৎসক আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি নিজেই নিজের বাকি জীবনটা চালনা করতে পারব। অন্যদের যত্ন নিতে পারব। শুধু তা-ই নয়, আমি সুস্থভাবে, আনন্দ করে বাকি জীবনটা কাটাতে পারব বলেই জানিয়েছেন তিনি।

ভবিষ্যতে একই ধরনের সমস্যা হলে সামলে নিতে পারব। যদি না পারি তবে সাহায্য চাইব।’’
প্রায় আট বছরের দীর্ঘ লড়াই শেষ হতেই তিনি বলেন, ‘‘হয়তো এটা বলার মতো কিছু নয়, তাও মনে হচ্ছে পাশ করে গেছি।’’
আরপি/টিএ