© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ

শেয়ার করুন:
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ এএম | ২৩ অক্টোবর, ২০২৫
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। 

পিএ/এসএন

মন্তব্য করুন