সারাদেশে বেড়েছে লোডশেডিং, বাড়ছে জনভোগান্তি
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশে লোডশেডিং নিয়ে ভোগান্তি আরো বেড়েছে। গতকাল (শনিবার) দুপুর ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত প্রতিঘন্টায় লোডশেডিং হয়েছে সর্বনিম্ন ২ হাজার ২শ ৪৭ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ৩ হাজার ৬শ ৭৮ মেগাওয়াট পর্যন্ত। চলতি মৌসুমে দীর্ঘসময় এত বেশি লোডশেডিং এর আগে আর দেখা যায়নি।
ভারতের ঝাড়খন্ডের আদানি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ কমেছে। গত মধ্যরাত থেকে কেন্দ্রটির সরবরাহ নেমেছে ৯০০ মেগাওয়াটের ঘরে, যেটা গতকালও ছিল ১৩০০ মেগাওয়াটের বেশি।
এছাড়া জ্বালানি সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেশিরভাগ সময় থাকছে ৫ হাজার মেগাওয়াটের নিচে। পাশাপাশি ফার্নেসওয়েল, কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও অনেকটাই কমে গেছে।
দিনের কিছু সময় সৌর বিদ্যুৎ মিলছে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট। জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত আসছে। বেশিরভাগ সময় মোট বিদ্যুৎ উৎপাদন থাকছে ১৪ হাজার মেগাওয়াটের নিচে।
কেএন/এসএন