© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে সরকার টিকবে না: শামীম হায়দার পাটোয়ারী

শেয়ার করুন:
জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে সরকার টিকবে না: শামীম হায়দার পাটোয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ পিএম | ২৩ অক্টোবর, ২০২৫
জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে গঠিত সরকার পরবর্তী সময়ে টিকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
 
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টিকে ছাড়া কোনো দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হলেও সেই নির্বাচনে গঠিত সরকার পরবর্তী সময়ে টিকবে না।’

জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার উদ্যোগ টেকসই হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কার কমিশনের আলোচনায় জাতীয় পার্টির পরামর্শ নেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার কিছু দলের সরকার হয়ে গেছে। এই সরকার কিছু দলকে ভালোবাসে, কিছু দলকে ঘৃণা করে। তাই এদের মাধ্যমে নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব নয়।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘যারাই ক্ষমতায় থাকে, তারা নির্বাচনকে প্রভাবিত করতে চায়। জাতীয় পার্টির অফিসে তিনবার আগুন দেওয়া হয়েছে। যদি ৩০০ বারও আগুন দেওয়া হয়, তবু জাতীয় পার্টি ফিরে আসবে।’

কেএন/টিকে

মন্তব্য করুন