© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেয়া হবে: সালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন:
চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেয়া হবে: সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ২৪ অক্টোবর, ২০২৫
চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেয়া হবে। যাতে তারা দলের হয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) নিজ বাসায় এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। তবে বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কি না, সেটা দেখতে অপেক্ষা করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে অনেকগুলোতে বিএনপি সম্মত হয়েছিল। তবে ২০/১ উপ-ধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন। এতে বিএনপি আশ্বস্ত ছিল কিন্তু যেভাবে আরপিও পাশ হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না এমন হলে।

তিনি বলেন, এই ধরনের আরপিও একতরফাভাবে কেনো পাশ করা হলো। বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুনঃবিবেচনা করার আহবান জানান তিনি। জানান, এতে আপত্তি জানিয়ে চিঠি দেবে তার দল।

 টিজে/টিকে 

মন্তব্য করুন