© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

শেয়ার করুন:
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ পিএম | ২৪ অক্টোবর, ২০২৫
গোপালগঞ্জের মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ওবায়দুর ইসলাম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ওবায়দুর ইসলাম। তিনি বলেন, 'আমরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার ওপর কোনো ধরনের চাপ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন। সে কারণেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

ইএ/টিকে

মন্তব্য করুন