© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্র বিকাশে সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

শেয়ার করুন:
গণতন্ত্র বিকাশে সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৯ পিএম | ২৫ অক্টোবর, ২০২৫
ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) সকালে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ। যদি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলেই আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো।

বিগত সরকারের আমলে ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলার পাশাপাশি ২০ হাজার কর্মীকে গুম-খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময়, রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্য বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচনী ট্রেনকেই দলগুলোর গন্তব্য মনে করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেন। তখনকার সব সংবাদমাধ্যম একসাথে তার দেয়া বয়ান তৈরি করতো।

আরও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমানের পত্রিকাগুলো বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি। তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা। 

আইকে/টিএ

মন্তব্য করুন