© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা

শেয়ার করুন:
আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ২৫ অক্টোবর, ২০২৫
জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে রাজধানীতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টা ২৩ মিনিটের দিকে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই হামলা হয়। তবে তিনি অক্ষত রয়েছেন।

ঘটনার দশ মিনিট পর রাত ৮টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে তিনিই এ তথ্য তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ন টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি, দোয়া করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। প্রতিষ্ঠার ৮ মাসের মাথায় গত বৃহস্পতিবার বাগছাসকে বিলুপ্ত করে 'জাতীয় ছাত্রশক্তি' গঠন করা হয়। জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

এদিকে, আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলার প্রতিবাদে রাত ৯টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

এমকে/টিকে

মন্তব্য করুন