© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রশাসন হচ্ছে ‘ন্যাশনাল কারেন্ট পার্টি’: হাসনাত আবদুল্লাহ

শেয়ার করুন:
প্রশাসন হচ্ছে ‘ন্যাশনাল কারেন্ট পার্টি’: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ পিএম | ২৫ অক্টোবর, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই এখন প্রশাসন ও পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচনের সময় তাদের ভূমিকা আদৌ নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সন্দিহান দলগুলো। সম্প্রতি বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিশ্চিত করেছেন যে, প্রশাসনের সব রদবদল তার হাতেই থাকবে। তবু যেন বিষয়টি নিয়ে রাজনীতিবিদরা নিশ্চিন্ত হতে পারছেন না।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ তো বলেই দিয়েছেন, ‘প্রশাসন ও পুলিশের চরিত্র কতটুকু পরিবর্তন হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশাসন এবং পুলিশ ‘কেবলা পরিবর্তন’ করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি, তারা হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি। মানে যে যখন ক্ষমতায় বা ক্ষমতার কাছাকাছি থাকে, তাদের পক্ষে কাজ করে।

আর প্রশাসনের ওপর পুরোপুরি আস্থা রাখতে না পারায় কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন হাসনাত।

এছাড়া নির্বাচনের ক্যাম্পেইনে অর্থের ছড়াছড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই এনসিপি নেতা যোগ করেন, ‘আমার আসনে গত নির্বাচনে জয়ী প্রার্থী ১২৬ কোটি টাকা খরচ করেছে। আর যে হেরে গেছে সে-ও ৭০ কোটি টাকা ব্যয় করেছে। আমি তো ৭০ লাখ টাকাও খরচ করতে পারব না।’

ইএ/টিকে

মন্তব্য করুন