উত্তরা ইপিজেডের ৪ কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক অসন্তোষের মুখে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৭ অক্টোবর) থেকে এ শিল্পকারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি নজরে আসে।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড এবং মেইগো বাংলাদেশ লিমিটেড।

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার ৪ কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ও রোববার কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে প্রধান ফটকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে তারা অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিয়ে বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে এবং যেকোনো দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানালেও তারা নির্দেশ অমান্য করে কাজ বন্ধ রাখেন। এতে দু’দিন ধরে উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে নতুন নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা খোলার তারিখ জানানো হবে। তবে কারখানাগুলোর নিরাপত্তা শাখা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার বলেন, ‘উৎপাদন বন্ধ রাখা এবং অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা ও কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।’

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Feb 01, 2026
img
হঠাৎ কেন যোগীর সঙ্গে দেখা করলেন গোবিন্দ! Feb 01, 2026
ওরা চায় আমরা শিখি, কিন্তু আমরা ওদের কাছ থেকে শিখতে চাই না Feb 01, 2026
img

অর্থপাচার-আত্মসাৎ

সালমান এফ রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ Feb 01, 2026
img
বাবার পদবি ব্যবহার না করার কারণ জানালেন টাবু Feb 01, 2026
img
রাত পোহালেই এক হচ্ছে বিজয়-রাশমিকা চারহাত! Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড Feb 01, 2026
img

সিইসির সঙ্গে বৈঠক

ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম Feb 01, 2026
img
ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার : হাবিব Feb 01, 2026
img
বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর Feb 01, 2026
img
জনগণকে বলতে শুনেছি টাকা নিলেও ভোট ঠিকমতো দেবে: আসিফ Feb 01, 2026
img
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
অভিনয়ের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মা, তবুও অনড় ছিলেন সায়নী গুপ্ত Feb 01, 2026
img

হাসনাত আব্দুল্লাহ

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না Feb 01, 2026
img
জেলায় জেলায় শান্তি কমিটি হচ্ছে, জানে না ইসি: নজরুল ইসলাম খান Feb 01, 2026
img
নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র খুবই ইতিবাচক, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস Feb 01, 2026
img
গুরুতর চোখের রোগে আক্রান্ত ইমরান খান Feb 01, 2026
img
বিশ্বকাপের বদলে পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’ Feb 01, 2026
img
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Feb 01, 2026
img
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল সভাপতি Feb 01, 2026