ঢাকার সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট

রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় মেট্রো রেলসহ ঢাকার সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাই ও মান নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট আবেদনটি করেন। রিটে সড়ক পরিবহন ও সেতু সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এবং ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন উড়ালসড়ক ও মেট্রো রেল প্রকল্পে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান ও স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। তাই অবিলম্বে এসব স্থাপনায় ব্যবহৃত বিয়ারিং প্যাড যাচাই করে মান নিশ্চিতের নির্দেশনা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতি, অবহেলা ও ব্যর্থতা নিরূপণ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।

এ ছাড়া গত বছরের ১৮ সেপ্টেম্বর এ বিষয়ে করা অনুসন্ধান কমিটির রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে। জানা গেছে, বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহের মধ্যে এই রিটের ওপর শুনানি হতে পারে। উল্লেখ্য, গত রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রেল ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন। পাশাপাশি নিহতের পরিবারের কোনো সদস্য বেকার থাকলে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়ার আশ্বাস দেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

অন্যদিকে সোমবার সকালে নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার জানাজায় স্থানীয় শত শত মানুষ অংশ নেয় এবং মর্মান্তিক এই দুর্ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে।

ইউটি/টিএ
 

Share this news on:

সর্বশেষ

img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026