© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণপূর্তের প্রকৌশলী মঈনুল ইসলামকে বাধ্যতামূলক অবসর

শেয়ার করুন:
গণপূর্তের প্রকৌশলী মঈনুল ইসলামকে বাধ্যতামূলক অবসর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ২৭ অক্টোবর, ২০২৫
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল), ময়মনসিংহ গণপূর্ত জোনের ড. মো. মঈনুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, সরকার জনস্বার্থ বিবেচনায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। 

কেএন/এসএন



মন্তব্য করুন