আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন : ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ সোমবার রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার ব্যাপারটি নির্বাচন কমিশনের। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকারের আইনিভাবে যে যে কাজগুলো করার কথা, আমরা তা করে যাব এবং ক্যাবিনেট মিটিংয়েই সেই সিদ্ধান্তগুলো হবে।

এর আগে রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় বক্তৃতা করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী।

এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা জামায়াতের আমির মো. আব্দুল আলীম, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি মো. নুরুল ইসলাম বাচা, জেলা এনসিপি’র সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম, নাগরিক পরিষদ প্রতিনিধি এম এ বাশার, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সায়েদা ইসলাম সাদিয়া, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর শুক্কুর, পেশাজীবী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোহর আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিএফডিসি’র কর্মকর্তারা।

সভার শুরুতে কাপ্তাই লেকের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম।

উপদেষ্টা সাংবাদিকদের আরো বলেন, কাপ্তাই লেক রক্ষার জন্য প্রথম কাজ হচ্ছে ড্রেজিং করা এবং এটি এখানকার সকলের দাবি।

তাছাড়া কাপ্তাই লেকে দুষণের পরিমাণও দিনদিন বাড়ছে।

তিনি বলেন, এখানে লেকে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ মন্ত্রণালয় ও আরো যারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কি করা যায়, সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

উপদেষ্টা আরো বলেন, কাপ্তাই লেকে পলি জমে যাওয়ার কারণে পলি পরে জমে যাচ্ছে।

ফলে পানির স্তর কমে যাওয়ায় পানির উপরের স্তরে বড় মাছগুলো থাকতে পারছে না। এ কারণে লেকে ছোট মাছের আধিক্য বেড়েছে এবং বড় মাছ কমে যাচ্ছে।

লেকটিকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপদেষ্টার আজ বিকেলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন, বিএফডিসি’র কাপ্তাই উপকেন্দ্র ও বিএফআইডিসি’র স্থান পরিদর্শন করার কথা রয়েছে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026