সালমান এফ রহমানের নেতৃত্বে অর্থ আত্মসাৎ, আইওএফের ১২ জনের জামিন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আইজিডব্লিউ অপারেটর্স ফোরামের (আইওএফ) নির্বাহী কমিটির ১২ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে পর জামিন পেয়েছেন।

কর্মকর্তারা সোমবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন। এসময় আসামিপক্ষে আইনজীবী মহসিন মিয়া জামিন আবেদন করেন। অন্যদিকে সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করলেও শুনানি শেষে প্রত্যেকের পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়েছেন সৈয়দ মঈনুল হক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও মুসফিক মনজুর।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে গঠিত আইওএফ আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) খাতকে নিয়ন্ত্রণে নিয়ে সংশ্লিষ্ট লাইসেন্সের শর্ত ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ কুক্ষিগত করে। নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে আদায় করা মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের অর্থ ব্যবহারেও ছিল অনিয়মের ছাপ।

আইজিডব্লিউ পরিচালনার লাইসেন্স না থাকলেও সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডের ব্যাংক হিসাবে প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ জমা দিতে হতো সংশ্লিষ্ট অপারেটরদের। অর্থ কোথায় ব্যয় হয়েছে, সে বিষয়ে অপারেটররা ছিলেন অজ্ঞাত।

এ অভিযোগে মোট ২৭ জনকে অভিযুক্ত করে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় মামলা করেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম। মামলার এজাহারে সালমান এফ রহমান ছাড়াও তার ছেলে আহমেদ সোহেল ফসিহুর রহমান, সায়ান এফ রহমানসহ শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তি নাম তালিকাভুক্ত করা হয়।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026