© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক যুব উন্নয়ন নীতিমালা করা হবে: মুরাদ

শেয়ার করুন:
বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক যুব উন্নয়ন নীতিমালা করা হবে: মুরাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ২৭ অক্টোবর, ২০২৫
জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে যুবসমাজের চিন্তা, আকাঙ্খা এবং ক্ষমতার পরিপ্রেক্ষিতে একটি আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে।সোমবার (২৭ অক্টোবর) ধামরাইয়ের একটি জমকালো অনুষ্ঠানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির ঢাকা-২০ আসনের সম্ভাব্য প্রার্থী মুরাদ বলেন, তারুণ্যের ভাবনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন, তা তিনি ৩১ দফায় ধারণ করেছেন। আগামীতে একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যেখানে যুবকরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ পাবে। তরুণ-যুবকদের রাজনৈতিক ভাবনা, চিন্তা-চেতনা আমাদের মুল ভেবেই আমরা এগিয়ে যাব।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ এবং জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। শোভাযাত্রাটি ধামরাই উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

ইউটি/টিএ

মন্তব্য করুন