বিদ্যুৎ খাতে ‍লুটপাট

আসামি ওজোপাডিকোর সাবেক এমডিসহ ৩

বিদ্যুতের প্রিপেইড মিটার তৈরি, বাজারজাতকরণ ও প্রশিক্ষণ খাতের প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ ও ৩০ কোটি ৭৮ লাখ ১৯ হাজার কোটি টাকা আত্মসাতের চেষ্টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনে বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।

২০২৩ সালের ৩১ মে খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় বিভিন্ন খাতের ৩৬ কোটি ৩৭ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। তবে তদন্তকালীন সময়ে দুদকের হস্তক্ষেপে আত্মসাৎ ঠেকানো গিয়েছিল বলে জানা গেছে।

চার্জশিটে আসামিরা হলেন- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন, বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানির (বিএসইসিও) সাবেক পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব এবং বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মি. ইয়ে ওয়েনজুন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত করার জন্য দেশীয় ব্যবস্থাপনায় প্রিপেইড মিটার উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সরকারি মালিকানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও চীনের হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হিসেবে খুলনায় 'বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড' (বিএসইসিও) প্রতিষ্ঠা করা হয়। যার উদ্দেশ্য ছিল বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোজন, উৎপাদন ও বাজারজাতকরণ করা। প্রি-পেইড মিটার উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়ায় প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট হয়।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে এলসি করে হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির কোনো প্রশিক্ষণ প্রদান না করে ১৮ লাখ ৬৫ হাজার ৭৮৮ টাকা, রিপেয়ার ট্রেনিং বাবদ ৬ লাখ ৯৯ হাজার ৬৭০ টাকা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস খাতের ৫ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা, তিন বছরের ওয়ারেস্টি মিটারের জন্য বরাদ্দকৃত ৭ কোটি ২১ লাখ ৩২ হাজার ২৩৮ টাকা এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসের ১ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকাসহ বিভিন্ন খাতের ৩৬ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার ৮৭৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। তবে তদন্তে ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা আত্মসাৎ ও ৩০ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৬১২ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে অনুমোদিত চার্জশিটে।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল Feb 02, 2026
img
আইফোনের আয়ের রেকর্ড Feb 02, 2026
img

এনডিটিভির খবর

পাকিস্তানের বয়কট ইস্যুতে ‘উচ্চ পর্যায়ের’ মিটিং ডাকল আইসিসি Feb 02, 2026
img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026
img
অফিস-আদালত-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি Feb 02, 2026
img
শাকিবের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডুর রোমান্স ঠিক কেমন হবে? Feb 02, 2026
img
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সোলতানির জামিনে মুক্তি Feb 02, 2026
img
ইরানের ওপর হামলার পরিণতি হবে 'আঞ্চলিক যুদ্ধ', হুঁশিয়ারি খামেনির Feb 02, 2026
img
অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় আশিক Feb 02, 2026
img
নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব : আখতার হোসেন Feb 02, 2026
img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026