© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই রাখির শ্বশুর!

শেয়ার করুন:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই রাখির শ্বশুর!

ফাইল ছবি

entertainment-desk
০৩:১৫ পিএম | ২৫ নভেম্বর, ২০১৯

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বিভিন্ন সময় উদ্ভট মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার রাখি দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার শশুর!

লাইমলাইটে থাকতে বলিউড ‘ড্রামা কুইন’ রাখি কখনও অদ্ভুত ভিডিও শেয়ার করে আলোচনায় আসেন, আবার একাধিকবার নিজের বিয়ের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। তারই ধারাবাহিকতায় তার এমন দাবি রীতিমত হৈচৈ ফেলেছে সর্বত্র।

কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় রাখির বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়। নেটিজেনরা জিজ্ঞাসা করলে তিনি জানান, এখনো তিনি বিয়ে করেননি। ফটোশুটের জন্য ওরকম সেজেছিলেন। আবার পরক্ষণে নিজেই জানান, তিনি বিয়ে করেছেন। তার স্বামী প্রবাসী, মার্কিন যুক্তরাষ্ট্রের। সিঁদুর-মঙ্গলসূত্রে সেজে ইনস্টাগ্রামে এই ধরণের ক্যাপশন দিয়ে ছবিও দিয়েছেন রাখি। তবে এখনও কোন স্বামীকে জনসমক্ষে আনতে পারেননি এই মডেল।

এদিকে সম্প্রতি রাখির ভাইয়ের সিনেমা লঞ্চের এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়, ‘বিয়ে করলেন, অথচ রিসেপশন পার্টি দেবেন না? পরক্ষণে রাখি উত্তর দেন, চারিদিকে এত মূল্যবৃদ্ধি। আর তাছাড়া আমার রিসেপশন তো মোদী আয়োজন করবেন।

শুধু তাই নয়, যেহেতু রাখির স্বামী প্রবাসী, সেহেতু তার দাবি, ট্রাম্প এখন তার শ্বশুর। রাখির ওই মন্তব্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল ফেলেছে। এই ধরণের কথা বলে প্রায় ট্রলের শিকার হন রাখি।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন