© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা / সাবেক পুলিশ কমিশনার সাইফুল ট্রাইব্যুনালে হাজির

শেয়ার করুন:
সাবেক পুলিশ কমিশনার সাইফুল ট্রাইব্যুনালে হাজির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ পিএম | ৩০ অক্টোবর, ২০২৫
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক এই কমিশনারকে গত ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। নগরীর চান্দগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে এতোদিন জেলহাজতে ছিলেন তিনি।

এছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা এবং জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টির অধিক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।

এমকে/এসএন

মন্তব্য করুন