খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
খুলনার ডুমুরিয়ায় হত্যা মামলায় আসলাম সানা ওরফে জলিল সানা নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় আসামি জলিল সানা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বিলপাবলা এলাকায় শাহিন বন্দের মাছের ঘেরে কাজ করতেন জলিল সানা। কাজের সূত্রে একদিন তাদের মধ্যে টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে শাহিন জলিলকে কয়েকটি থাপ্পড় মারেন। এরই প্রতিক্রিয়ায় ২০১১ সালের ৬ জুন রাতে ত্রিশুল দিয়ে ঘুমন্ত শাহিনের বুকে আঘাত করেন জলিল। পাশে শুয়ে থাকা রুহুল আমিন এ সময় জেগে ওঠেন। পরে রুহুলের চিৎকারে লোকজন ছুটে গিয়ে শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই শাহিনের মৃত্যু হয়।
একই বছরের ১৬ নভেম্বর ডুমুরিয়া থানার তৎকালীন পরির্দশক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিচারক ওই মামলার রায় ঘোষণা করেন।
টাইমস/এইচইউ