ঢাকায় আসতে পারেন নভেম্বরের শেষে

জাকির নায়েককে নিজেদের কাছে তুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান ভারতের

বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। বাংলাদেশে দুইদিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার।

জাকির নায়েকের সম্ভাব্য এই ঢাকা সফর নিয়ে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। এর জবাবে জয়সওয়াল বলেন, তাদের প্রত্যাশা বাংলাদেশ জাকির নায়েককে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেবে।

তিনি বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তো আমরা আশা করি তিনি যে দেশেই যান, ওই দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেবে।”

এদিকে জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যবস্থা করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান।

গত ১২ অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ দেশের একটি গণমাধ্যমকে বলেন, “প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।”

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পড়ে ২০১৬ সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান জাকির নায়েক। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। ওই বছর তার পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।

মোদি সরকার তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং অর্থপাচারের অভিযোগ আনে।

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা দেয় স্বৈরাচার শেখ হাসিনার সরকার। এরপর গত বছর তার পতন হলে আলোচিত এ ইসলামিক স্কলারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এখন তার ঢাকায় আসার সম্ভাবনা তৈরির পর ভারত তাকে গ্রেপ্তারের আহ্বান জানাল।

সূত্র: এএনআই

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026