ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে রাজি আছেন বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি ‍বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমাদের আলোচনার বড় অংশ জুড়ে ছিল ইউক্রেন যুদ্ধ। আমরা অনেক ক্ষণ এই ইস্যুতে আলোচনা করেছি এবং যুদ্ধ অবসানের জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছি।”

 “আমি এবং শি’ এই মর্মে একমত হয়েছি যে রাশিয়া ও ইউক্রেন এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে, যার অবসান সহজে হওয়া সম্ভব নয়। শি’ আমাকে বলেছেন যে তিনি আমাদের সহযোগিতা করবেন এবং ইউক্রেন ইস্যুতে এক সঙ্গে কাজ করব। আমাদের পক্ষে এর বেশি আর কিছু করা সম্ভব নয়।”

ইউক্রেনে যুদ্ধ অবসানে রাশিয়ার আগ্রহ ও সদিচ্ছার অভাব রয়েছে— অভিযোগ তুলে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোইলের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ইউক্রেনে রাশিয়া তার ‘যুদ্ধমেশিন’ সচল রেখেছে বলেও বেশ কয়েকবার মন্তব্য করেছেন তিনি।

চীন রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। শি’ জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেছিলেন, চীনের প্রেসিডেন্টকে রাশিয়া থেকে তেল কিনতে নিষেধ করবেন তিনি। তবে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন শি জিনপিংয়ের সঙ্গে এ ব্যাপারে কথা হয়নি তার। “আমাদের মূল আলোচনা ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে। শি’ বলেছেন যে যুক্তরাষ্ট্র ও চীন যদি একসঙ্গে কাজ করে, তাহলে তা দু’দেশের জন্য তো বটেই— পুরো বিশ্বর জন্যই ভালো হবে। এ ব্যাপারে আমিও তার সঙ্গে একমত। বিশ্বে বর্তমানে অনেক অনেক সংকট রয়েছে এবং এসব সংকট সমাধানে বড়-শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে।”

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026
img

ভরিতে ১৭৫ টাকা

এবার বাড়ল রুপার দাম Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন" Feb 03, 2026
ভারত-চীন সম্পর্ক কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র Feb 03, 2026
img
জামায়াত আমিরের বক্তব্যে সালাহউদ্দিনের কড়া প্রতিবাদ Feb 03, 2026
img

ভরিতে বাড়ল ১০৯০৬ টাকা

স্বর্ণের দামে আবারও বড় লাফ Feb 03, 2026
img
হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি! Feb 03, 2026
img
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান, জানাল ইসি Feb 03, 2026
img
আপিল বিভাগ থেকে বিএনপির তিন প্রার্থীর জন্য এলো সুখবর Feb 03, 2026
img
‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’ Feb 03, 2026
img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026
img
আমিরের জন্যে ঘুড়ি, গান আর বাঙালি খাবার সহ মুর্শিদাবাদে কী কী আয়োজন করলেন অরিজিৎ? Feb 03, 2026