© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদকের বিনিময়ে পণ্য পাচারের সময় আটক ৯

শেয়ার করুন:
মাদকের বিনিময়ে পণ্য পাচারের সময় আটক ৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ এএম | ০২ নভেম্বর, ২০২৫
মিয়ানমার থেকে মাদকদ্রব্য বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে শুল্ক-কর ফাঁকি দিয়ে পণ্য পাচারের সময় ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটকদের কাছ থেকে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার এবং পাচারে ব্যবহৃত ৩টি বোট জব্দ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করবে; এই তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মেঘনা নদীতে সন্দেহজনক ৩টি বোটে তল্লাশি চালিয়ে মাদকের বিনিময়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।‘

জব্দ সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত রাখবে।’

এবি/টিকে

মন্তব্য করুন