© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে বনবিভাগের বালু চুরির মামলায় গ্রেপ্তার ১

শেয়ার করুন:
সিলেটে বনবিভাগের বালু চুরির মামলায় গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ এএম | ০২ নভেম্বর, ২০২৫
বনবিভাগের বালু চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জে এজাহারনামীয় আসামি মো. ইকবাল হোসেন ওরফে রোপা মিয়া।

রোববার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

এরআগে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ধলইগাঁও পূর্বপাড়া মাছবাজার এলাকা থেকে রোপা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোপা মিয়া কোম্পানীগঞ্জ থানার ঢালারপাড় গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক হোসেনের ছোট ভাই।

ওসি রতন শেখ জানান, রোপা মিয়া বনবিভাগের দায়ের করা বালু চুরির মামলার মূল এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে তদন্তাধীন আরও দুটি মামলার অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

টিএম/টিকে

মন্তব্য করুন