© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মদিনে শাহরুখের ‘কিং’ ছবির টিজার প্রকাশ্যে!

শেয়ার করুন:
জন্মদিনে শাহরুখের ‘কিং’ ছবির টিজার প্রকাশ্যে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ পিএম | ০২ নভেম্বর, ২০২৫
চলতি বছর শাহরুখ খানের জন্য বিশেষ, কারণ তিনি তার সন্তানদের প্রতিভা বিকাশ ও বাস্তবায়ন হতে দেখছেন। বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে, আর মেয়ের সঙ্গে বাবা চরিত্রে নিজেকে পর্দায় উপস্থাপন করতে যাচ্ছেন কিং খান।

আজ রোববার (২ নভেম্বর) তার  'কিং' ছবির টিজার প্রকাশিত হয়েছে ।





বাংলায় যার অর্থ দাঁড়ায়—
“শত দেশে বদনাম হয়েছে আমার,
দুনিয়া একটাই নাম দিয়েছে— ‘কিং’।
সময় এসে গেছে।
দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।”

টিজারের শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর ভয়েস, “কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক- কখনও জিজ্ঞেস করিনি।” এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ান-এর সেই কিংবদন্তি ভঙ্গি।

ফার্স্ট লুকে শাহরুখকে দেখা যাচ্ছে একদম নতুন রূপে - সাদা চুলে, দাড়িতে, তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশড উপস্থিতি। যেন বুড়ো নয়, বরং আরও ভয়ংকর এক রাজা ফিরে এসেছে।

টিজার দেখে স্পষ্ট - ‘কিং ’ হবে এক স্টাইলিশড অ্যাকশন থ্রিলার, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন।

এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে, আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়।

ছবির শুটিং শুরু হয়েছে কয়েক মাস আগেই, এবং ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

টিএম/টিকে

মন্তব্য করুন