ঝিনাইদহে ছাত্রকে ‘বলাৎকার’, মাদ্রাসা শিক্ষকসহ গ্রেপ্তার ৫
প্রতীকী ছবি
০৭:৫৫ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৯
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার সিমলা গ্রামের গাউছুল আজম হাফেজিয়া মাদ্রাসায় বলাৎকারের এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার মোবারক হোসেন ওই মাদ্রাসার শিক্ষক। অন্য চারজন তার ছাত্র।
কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, রোববার রাতে শিক্ষক মোবারক তার চার কিশোর ছাত্রকে সঙ্গে নিয়ে এক শিশুছাত্রকে যৌন নিপীড়ন করেন। চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ শিক্ষক মোবারক ও চার কিশোর ছাত্রকে থানায় নিয়ে আসে।
পরে এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুছাত্রের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ওসি।
টাইমস/এএইচ/এইচইউ