© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়াদোত্তীর্ণ-অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৪ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন:
মেয়াদোত্তীর্ণ-অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৪ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ এএম | ০৫ নভেম্বর, ২০২৫
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে তিনজনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ ভেজাল ও নকল ওষুধ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও র‌্যাব-১০ এর সহযোগিতায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভ্যাঢা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে জয় মণ্ডলকে ২ লাখ টাকা, বাবুল মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা ও বায়েজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, জনস্বার্থে নকল ও ভেজাল ওষুধ বিক্রির মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সুরক্ষায় র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

টিজে/এসএন 

মন্তব্য করুন