স্কুলে জামায়াতের প্রচারণা, প্রধান শিক্ষকের অপসারণ দাবি

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও দলীয় প্রতীকের নাম মুখস্ত করানোর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের অপসারণ দাবি করেছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি পেশ করে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অ্যাসেম্বলির সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আবদুল মতিন ও এমবি বাকেরকে শিক্ষার্থীদের সামনে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রার্থীরা শিক্ষার্থীদের নিজেদের নামের সঙ্গে দলীয় প্রতীকের নাম বারবার উচ্চারণ করে মুখস্ত করান।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সোমবার সকালে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভে শিক্ষার্থীরা বিদ্যালয়টিকে রাজনীতিমুক্ত রাখার দাবি জানিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণের আহ্বান জানায়।

তারা জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে। পরে প্রাক্তন শিক্ষার্থীরাও বিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক কার্যক্রম অনুমোদিত নয়। এটি বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যক্তিগত উদ্যোগে ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

অন্যদিকে মাগুরা জেলা জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের প্রার্থীরা বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা করেন। তবে বক্তব্যে কিছু শব্দচয়নে ত্রুটি হয়ে থাকলে তা ভবিষ্যতে এড়িয়ে চলা হবে।

মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি তদন্তে জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026