© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা-১ আসন / গণ অধিকার পরিষদের প্রার্থী নাজমুল হাসান

শেয়ার করুন:
গণ অধিকার পরিষদের প্রার্থী নাজমুল হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০২ পিএম | ০৫ নভেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে দলীয় প্রার্থী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নাম ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। বুধবার (৫ নভেম্বর) গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

নাজমুল হাসান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠক। একাধিকবার তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য নিয়ে কথা বলতে গিয়ে দীর্ঘ ৬ মাস (১৮৩ দিন) কারাবরণ করেন। ২০২২ সালে শহিদ আবরার ফাহাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে আবারও গ্রেপ্তার হয়ে ২ মাস কারাবরণ করেন।

এ ছাড়া, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব প্রদান করেন। আন্দোলন চলাকালেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

নাজমুল হাসান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লা-১ আসনের সার্বিক পরিবর্তনের পথে নিতে চাই। জনগণের অধিকার, স্বচ্ছ রাজনীতি, তরুণদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার। সর্বোচ্চ চেষ্টা করব, সফলতার মালিক রাব্বুল আ’লামীন।

আরপি/এসএন

মন্তব্য করুন