কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এর পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
  
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ৭ জন গ্রেপ্তারের কথা জানান। তারা হলেন- বরগুনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন সাবু (৫০), পল্টন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন হাওলাদার ওরফে ইয়াছিন কোম্পানি (৫৭), ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা যুবলীগের সহ-সভাপতি বেলাল উদ্দিন রাজিব (৩৮), ছাত্রলীগের সক্রিয় সদস্য ফয়সাল খন্দকার (১৯), আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী শামীম শেখ (৩২), টাঙ্গাইল জেলার ধানবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল (৪৬) ও যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৫)।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তুরাগ থানার তেতুলতলা নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে সাহাবুদ্দিন সাবুকে গ্রেপ্তার করে। একই বিভাগের অন্য এক অভিযানে রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াছিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। বিকেল ৫টা ১০ মিনিটে ডিবি উত্তরা বিভাগের একটি দল হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে বেলাল উদ্দিন রাজিবকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১১টা নাগাদ ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সাল খন্দকারকে গ্রেপ্তার করে।

এছাড়াও একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. শামীম শেখকে গ্রেপ্তার করে।

অন্যদিকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে মো. আবু তালেব মুকুলকে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম মিরপুর ১০ এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। ভোর ৫টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ৭ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026
img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026